সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চবিতে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব

আশিকুর রহমান, চবি প্রতিনিধি :

আজ বসন্ত। ঋতুরাজ বসন্তের আগমনে চারদিক সাজিছে নতুন করে। কোকিলের কুহুকণ্ঠ ভেসে আসার দিন শুরু হয়েছে। চারদিকে তরুণ-তরুনীরা মেতে উঠেছে হলুদ পাঞ্জাবী, শাড়ী নিয়ে উৎসবে। ঠিক এ সময়ে অন্যরকমভাবে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। হলুদ পাঞ্জাবী কিংবা নতুনত্বকে বর্জন করে চারদিকে নতুনত্বের ছোয়া ফোটাতে, ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ‘নামে বিশ্ববিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

চসিক মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারী গ্রুপ সিক্সটি নাইনের উদ্যেগে আয়োজিত ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু, ছাত্রলীগ নেতা সাইকুল ইসলাম, সাইদুল ইসলাম সাইদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930