সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণে সরেজমিনে সম্ভাব্যতা যাচাই

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে দীর্ঘদিন পরে হলেও প্রস্তাবিত প্রকল্পটি আলোর মুখ দেখতে শুরু করেছে। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে চন্দ্রগঞ্জ ইউপির ১৮৪নং বসুদুহিতা মৌজার ৯০ ও ৩৫১ খতিয়ানের ৭৮৩ দাগে ৩৩ শতাংশ ভূমি অধিগ্রহণে সরেজমিনে সম্ভাব্যতা যাচাই করা হয়।

চৌমুহনী-লক্ষ্মীপুর আন্তঃমহাসড়কের উত্তরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে প্রস্তাবিত স্থানটি উপযুক্ত হওয়ায় পরিদর্শন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় স্থানীয় জনসাধারণও উক্তস্থানে সাব-রেজিষ্ট্রি অফিস নির্মাণের জন্য জোর দাবি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) নত্তশের ইবনে হালিম, লক্ষ্মীপুর জেলা সাব রেজিষ্ট্রার মিশন চাকমা, চন্দ্রগঞ্জ সাব-রেজিষ্ট্রার অমিত মঙ্গল চাকমা, লক্ষ্মীপুর সদর সহকারি কমিশনার (ভূমি) অফিসের কানুনগো, সার্ভেয়ার ও স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন- ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ১১নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান এম. ছাবির আহম্মদ, আওয়ামীলীগ নেতা মুনছুর আহম্মদ ও কামাল হোসেনসহ স্থানীয় সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা ও দলিল লেখকবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930