সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মঞ্চ থেকে পড়ে আহত চিত্রনায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক :

গতকাল বিকালে মঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য (ঢাকা-১৭) আকবর হোসেন পাঠান ফারুক। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক। মঞ্চ থেকে নামার সময় পা পিছলে পড়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুকের পা পিছলে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় এক্স-রে করে দেখা যায়, তার পায়ের গোড়ালির হাড়ে ফাটলের সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930