সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চর ভিত্তিক শিক্ষক নিয়োগের চিন্তা করছে সরকার

আকাশবার্তা ডেস্ক :

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দুর্গম চরাঞ্চলে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে চর ভিত্তিক শিক্ষক নিয়োগের চিন্তা করছে সরকার। আর প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে পেতে পারে সেজন্য রুপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দিচ্ছি। এর ফলে নারীর ক্ষমতায়ন বাড়ছে, উপবৃত্তির টাকা সঠিকভাবে শিক্ষার্থীর হাতে পৌঁছে যাচ্ছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি চালু করায় দেশে বর্তমানে বিদ্যালয়ে উপস্থিতির হার এখন প্রায় ৮৯ শতাংশ। যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং ঝড়ে পড়া কমেছে অনেকাংশে। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের মহাপরিচালক মঞ্জুর কাদির, যুগ্ম সচিব নেছার কাদের, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনসহ কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্দা জেলার শিক্ষা কর্মকর্তারা। 

প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, বর্তমানে কুড়িগ্রাম জেলায় প্রাথমিকে ২ লাখ ৭৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930