সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুল কাদের সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, আবদুল কাদের সোহেল উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের হাফিজ উল্লাহ সহিদের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুল কাদের সোহেলকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল কাদের সোহেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930