সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চকবাজারের আগুনে পুড়লো ঢাবি ছাত্রের স্বপ্ন

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র ছিলেন কাওসার আহমেদ। প্রথম বর্ষে স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার। পারিপার্শ্বিক বাস্তবতায় প্রত্যাশার সঙ্গে মিল ঘটেনি। পরিবারের হাল ধরতে গিয়ে অধ্যায়নে কিছুটা ঘাটতি হলেও চেষ্টা করছিলেন সব কিছু কাটিয়ে ওঠে ব্যাংকার হতে।

কিন্তু বুধবার (২০ ফেব্রুয়ারি) চকবাজারের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে তার সব স্বপ্ন। কাওসার বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের ছাত্র ছিলেন। সদা চঞ্চল এ শিক্ষার্থী প্রথম বর্ষে হলের গণরুম (এক কক্ষে ২৫ জন থাকত, ১৮১) মাতিয়ে রাখতেন। যেমনটি বলছিলেন তার বন্ধু দর্শন বিভাগের ছাত্র সৈয়দ শরিফুল আলম শপু। পরবর্তীতে পরিবারের দায়িত্ব নিতে গিয়ে চকবাজার শাহী জামে মসজিদ এলাকায় দেন আল-মদিনা ফার্মেসি।

সবকিছু সামলে উঠতে গিয়ে এক বছর বিরতি দিয়ে ২২তম ব্যাচের এ সেকশনে ক্লাস করতেন তিনি। তার স্মৃতি নিয়ে বিভাগের বন্ধু আসলাম হোসেন বলেন, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কিছুতেই চোখের পানি ফেরাতে পারলাম না। খুব সুন্দর সাবলীল মনের মানুষ ছিল বন্ধু কাওসার। কালও একসঙ্গে মিডটার্ম পরীক্ষা দিয়েছি আমরা। ভয়াবহ অগ্নিকাণ্ড এভাবে কেড়ে নেবে আমার বন্ধুটাকে তা কল্পনারও বাইরে ছিল।

কুমিল্লার হোমনা উপজেলার এ শিক্ষার্থী তৃতীয় বর্ষে থাকাকালীন বিয়ে করেন। ছিল ১১ মাস বয়সী যমজ বাচ্চাও। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহ শনাক্তের জন্য আসলে কাওসারের ভাই হাফিজ আহমেদ, স্ত্রী মায়ের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।

দুপুর আড়াইটায় তার মরদেহ বিজনেস অনুষদে নিয়ে এলে তার সহপাঠীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কাওসারের বন্ধু সালেহীন সাহাদাত ফাহিম বলেন, সে খুব ভালো বন্ধু ছিল। দ্বিতীয় বর্ষ থেকে সেভাবে হলে থাকত না। ব্যাংকার বা ভালো জব করার স্বপ্ন দেখত।

বিকেলে বিজনেস অনুষদে জানাজা শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930