সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শেখ হাসিনা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ : লক্ষ্মীপুরে যুবলীগ চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, “সবচাইতে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ হচ্ছেন শেখ হাসিনা। শুধু আওয়ামীলীগের জনসভায় বোমা হামলা হয়, বিএনপির কোনো সভায় বোমা হামলা হয়না। আওয়ামীলীগের এমপিসহ নেতা কর্মীদের হত্যা করা হয়, বিএনপির কোনো নেতা ও এমপিকে হত্যা করা হয়না। সেজন্য দুঃখ কষ্ট যার বেশি আল্লাহর রহমত তার উপর বেশি” বলে মন্তব্য করেন তিনি।

১৪ মার্চ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর সফর উপলক্ষে রোববার বিকেল ৩টায় জেলা যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশে আরো বলেন, রাজনীতি করতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে হবে। রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প, আমরা যারা সংগঠন করি আমাদের কাজ হচ্ছে বহুমাত্রিক। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সেতুবন্ধন তৈরী করা। প্রত্যেকটি সভাকে কর্মসূচির সভা, সম্প্রতি ও আত্মীয়তার সভা হিসেবে রূপান্তর করার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।

লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, একেএম শাহজাহান কামাল এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন ও বায়েজিদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930