সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা

ক্যাম্পাস প্রতিবেদক :

ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে রেজওয়ানুল হক শোভনকে সহ সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ।  

এই প্যানেলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।অন্য পদগুলোর মধ্যে সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সাংস্কৃতিক সম্পাদক শামস ই নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক রাকিব হাওলাদার এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে আজিজুল হক সরকার মনোনয়ন পেয়েছেন।

আর প্যানেলে সদস্য পদে চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাশফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল, মাহমুদুল হাসানকে মনোনয়ন দিয়েছে ছাত্রলীগ।  

তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে।

আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930