সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১৬ বছর পর আল আকসায় নামাজ

ইসলামী জগত ডেস্ক :

১৬ বছর পর পবিত্র আল আকসা মসজিদের বাব আল-রহমায় গত শুক্রবার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২০০৩ সালের পর এই প্রথম ইসরাইলি নিষেধাজ্ঞা ভেঙে তারা আল আকসার এই অংশে প্রবেশ করেন।-খবর আরব নিউজের।

জুমা উপলক্ষে জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদের ভেতর বাব আল রহমাহ নামাজ ঘরে কয়েকশ’ ফিলিস্তিনি আসেন। এর আগে মুসল্লিরা যাতে সেখানে প্রবেশ করতে না পারেন, সে জন্য ইসরাইলি কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিয়েছিল। জেরুজালেমের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেন নামাজের ইমামতি করেন। ইসরাইলি নিষেধাজ্ঞা অমান্য করে শত শত মুসল্লি জোর করে সেখানে গিয়ে নামাজ আদায় করেন। পরবর্তীতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে জায়গাটিতে ঢুকতে পারার আনন্দ প্রকাশ করেন তারা।

মুসলমানদের এই তৃতীয় পবিত্র স্থানে এই অংশটিতে গত ১৬টি বছর ধরে কট্টর ইহুদিরা উস্কানিমূলকভাবে প্রবেশ করত। জায়গাটি মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছিল।জেরুজালেমের সাবেক মুফতি ও নতুন গঠিত ইসলামিক ওয়াকফা কাউন্সিলের সদস্য শেখ একরিমা সাবরি মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন।

তিনি বলেন, আর কাউকে মসজিদ এলাকায় মুসলমানদের অধিকার হরণ করতে দেয়া হবে না। গত শুক্রবার কোনো রকম সহিংসতা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের পর খলিল আসসালি নামের এক ফিলিস্তিনি বলেন, শান্তিপূর্ণ মেজাজে আমরা নামাজ পড়েছি। আমাদের ধর্মীয় স্থানের একটি অংশ ফের নিজেদের বলে দাবি করতে পারা খুবই সুন্দর একটা কাজ। বহু বছর ধরে আমরা সেখানে যেতে পারতাম না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930