সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মিরপুরে ২টি বস্তিতে আগুন, পুড়ল কয়েক হাজার ঘর

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে হাজার খানেক ঘর।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত দেড়টার দিকে বস্তির একটি ঘরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনীর ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল। কারও হতাহত হওয়ার খবর আমরা পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।”

ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম জানান, সরকারি জায়গায় ডোবার উপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে এই বস্তি গড়ে তোলা হয়েছে। “সেখানে দুটি বস্তি আছে। একটি আবুলের বস্তি নামে পরিচিত, অন্যটি জাহাঙ্গীরের বস্তি। আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি।”

সব মিলিয়ে এক রাতের আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ। তিনি বলেন, “আবুলের বস্তির মাঝখানের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

স্থানীয়রা বলছেন, সিআরপির পেছনে ওই বাস্তিতে এক লাখের মত মানুষের বসবাস। আগুন লাগার পর খালি হাতেই তাদের ঘর ছেড়ে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন এই আগুনে। কীভাবে ওই বস্তিতে আগুন লেগেছে তা এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930