বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ১টি দেশিয় তৈরী শর্টগান, ২ রাউন্ড কার্তুজ ও ১০ পিস ইয়াবাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-নোয়াখালীর চাটখিল থানার উত্তর গোমাতলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. জুয়েল হোসেন ওরফে পিষ্টন (২৫), উত্তর দত্তপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে মনির হোসেন মনা (২৬) ও মনোহরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে জাহিদ হাসান জনি (২৫)।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে ৩ জনকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এরআগে বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন বিনোদপুর ও বিসমিল্লাহ রোড এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউপির বিনোদপুর এলাকায় বুধবার রাত পৌঁনে ৪টার দিকে আগ্নেয়াস্ত্রসহ কতিপয় যুবক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশিয় তৈরী শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ মো. জুয়েল হোসেন ওরফে পিষ্টন ও মনির হোসেন মনাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

অপরদিকে একইদিন রাত ৮টার সময় ১০ পিস ইয়াবাসহ বিসমিল্লাহ রোড এলাকা থেকে জাহিদ হাসান জনিকে আটক করেন চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, অস্ত্র ও গুলিসহ দুইজন এবং ১০ পিস ইয়াবাসহ একজনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০