শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে জেলা স্টেডিয়ামের পথে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে জনস্রোত এখন জেলা স্টেডিয়ামের দিকে। বিভিন্ন উপজেলা, পৌর এবং ইউনিয়ন থেকে আগত হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা ব্যান্ডের তালে তালে মিছিল সহকারে জনসভাস্থলে সমবেত হচ্ছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় জেলার নেতারা বক্তব্য রাখবেন জনসভায়।
দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দেড়টায় লক্ষ্মীপুর এসে পৌঁছবেন। এরপর তিনি সরাসরি সার্কিট হাউজে গিয়ে অবস্থান নেবেন। বেলা ২টা ৪০ মিনিটে তিনি জনসভার উদ্দেশ্যে রওনা হবেন।
সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভার ওয়ার্ড থেকে স্থানীয় নেতাদের নেতৃত্বে মিছিল আসতে থাকে। লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি মিছিলে নেতৃত্ব দেন, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের।
রায়পুর উপজেলা থেকে বিশাল মিছিলের নেতৃত্ব দেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার ও পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন।
রামগতি-কমলনগর থেকে আগত মিছিলে নেতৃত্ব দেন, স্থানীয় এমপি আবদুল্যাহ আল মামুন।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জেলা যুবলীগের পক্ষথেকে ১০ হাজার হলুদ ক্যাপ ও পৌর মেয়র আবু তাহেরের পক্ষথেকে ২০ হাজার হলুদ গেঞ্জি ও ফিতা বিতরণ করা হয়েছে নেতাকর্মীদের মধ্যে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১