সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

তরকারিতে বেশি লবণ পড়ে গেলে কমাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক :

তরকারিতে হঠাৎ করে বেশি লবণ পড়ে যেতে পারে। এতে কী তরকারি নষ্ট হয়ে গেল? নাহ, তা হয়। আপনি চাইলেই এই বাড়তি লবণ সরিয়ে ফেলতে পারবেন। এজন্য জানতে হবে কিছু কৌশল। দেখে নিন তরকারিতে বেশি লবণ পড়ে গেলে কী করবেন-

  • সবজির তরকারি হলে আরও কিছু সবজি মিশিয়ে নিন। তরকারির বাড়তি লবণ কমে যাবে।
  • স্যুপ অথবা লিকুইড খাবার হলে পরিমাণ বাড়িয়ে দিন।
  • ঝোলের তরকারি হলে ২টি টমেটো ৪ টুকরা করে কেটে দিয়ে দিন। লবণ কমে যাবে।
  • আটা পানিতে গুলে খামির তৈরি করুন। খানিকটা নরম হলেও সমস্যা নেই। গোল গোল করে খামির দিয়ে দিন তরকারির মাঝে মাঝে। এটি দেওয়ার পর শক্ত হয়ে যাবে ও তরকারির অতিরিক্ত লবণ টেনে নেবে। রান্না শেষে ফেলে দিন খামির।
  • আলু ছোট ছোট টুকরা করে দিয়ে দিন তরকারিতে। আলু সেদ্ধ হতে হতে টেনে নেবে লবণ। চাইলে রান্না শেষ হওয়ার পর আলু উঠিয়ে ফেলতে পারেন।
  • ১ চা চামচ লেবুর রস দিয়ে দিন তরকারিতে। এটিও অতিরিক্ত লবণ কমাতে সাহায্য করবে।
  • স্যুপ অথবা লিকুইড খাবার হলে পরিমাণ বাড়িয়ে দিন।
  • মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিন তরকারিতে। লবণ কমে যাবে। ভাজি ধরনের রান্নায় ছোট করে পেঁয়াজ কুচি করে মিশিয়ে দিতে পারেন।
  • টক দইও তরকারির লবণ কমায়। তবে তরকারি বুঝে ব্যবহার করতে হবে টক দই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০