সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রুবেলের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক :

কন্ডিশন বিবেচনায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড প্রায় কাছাকাছি। সব ঠিক থাকলে প্রায় অনুরূপ কন্ডিশনে মাস দুয়েক পরেই ইংল্যান্ডে খেলবেন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে নিউজিল্যান্ডের এই অভিজ্ঞতা দারুণ কাজে দেবে বলে মত তার। এদিকে, নিউজিল্যান্ডের আবহাওয়া হিম করা ঠান্ডার সাথে সু সু বাতাসে তিনি নিজেকে তৈরী করে নিয়েছেন। নিউজিল্যান্ড কন্ডিশনে উইকেটে মুহুর্মুহু বাউন্স। কখনো নাক, কখনো মুখ কিংবা মাথার সামনে দিয়ে সাঁই সাঁই করে বল চলে যায়। উপমহাদেশের যে কোনো দলকেই দুই দেশের বিরূপ কন্ডিশনে সংগ্রাম করতে হয়। সেই কন্ডিশনের একটি নিউজিল্যান্ডে মাত্রই খেলে এসেছেন টাইগার পেসার রুবেল হোসেন।

গতকাল মিরপুরে তিনি জানান, আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে এটা। ইংল্যান্ডে আমাদের বিশ্বকাপ। আবহাওয়া বলেন, উইকেট বলেন নিউজিল্যান্ড একদমই ইংল্যান্ডের কাছাকাছি। আমার মনে হয় খুব ভালো হবে এবং হয়েছে। এই ধরণের কন্ডিশনে কিভাবে বোলিং করতে হবে, কিভাবে আবহাওয়ারর সাথে খাপ খাওয়াতে হবে, ব্যাটসম্যানদের কিভাবে ব্যাটিং করতে হবে; অনেক কিছুই শেখার আছে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের অভিজ্ঞতাটি মোটেও ভালো ছিল না রুবেলের। তিন ওয়ানডের দুটিতেই ছিলেন ডাগ আউটে।

শেষ ম্যাচে বল হাতে নেমেছিলেন সত্যি কিন্তু উইকেট বানে দলকে ভাসিয়ে নিতে পারেননি। ২৮ রানের বিনিময়ে পেয়েছেন মাত্র ১টি উইকেট। রুবেল তো বটেই কোনো বোলারই দলকে সুখকর কোন মুহূর্ত উপহার দিতে পারেননি। তাতে ক্ষতিও হয়েছে বিস্তর। একটি জয়ের মুখও দেখেনি সফরকারী বাংলাদেশ। কাজেই দেশে ফিরে সাংবাদিকদের কাছে কোনো সুখকর স্মৃতি রোমন্থন করতে পারেননি এই অভিজ্ঞ টাইগার পেসার। তবে শিখেছেন অনেক কিছুই।

সেই শেখাটিকেই সিরিজে নিজের প্রাপ্তি হিসেবে দেখছেন, নিউজিল্যান্ডে আমরা সিরিজটা হেরে গেছি। তাই ওইখানের কোনো ভালো স্মৃতি নেই। কিন্তু অনেক কিছু শেখার আছে, ওই ধরণের কন্ডিশনে কিভাবে খেলতে হয়, বোলারদের কিভাবে বোলিং করতে হয় এগুলো শিখেছি। আমার তো মনে হয় এই সিরিজ থেকে আমাদের বোলাররা বলেন, ব্যাটসম্যানরা বলেন অনেক কিছু শিখেছে। নিউজিল্যান্ডে প্রচুর বাতাস থাকে। বাতাসের বিপক্ষে বোলিং করাটা খুব কঠিন। বাংলাদেশে সাধারণত এতজোরে বাতাস হয় না। তো বাতাসের সঙ্গে কিভাবে বোলিং করতে হবে এটা খাপ খাওয়ানোর ব্যাপার আছে।

তারপর ধরেন আমাদের উইকেটগুলো ফ্ল্যাট হয়, ওদের উইকেটগুলো সুন্দর স্পোর্টিং হয়ে থাকে। আপনি যে লাইনেই বল করেন না কেন হাইটটা সুন্দর হয়। যে যত দ্রুত ওই ধরণের কন্ডিশনে খাপ খাওয়াতে পারবে সে ততো ভালো করবে। বিশ্বকাপের আগে যেহেতু আমাদের খুব একটা ম্যাচ নেই তাই আসন্ন ডিপিএলে ভালো করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930