বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

উপজেলা নির্বাচন : লক্ষ্মীপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আকাশবার্তা ডেস্ক :

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তাদের কার্যালয়ে এসে প্রতীক বরাদ্দ নেন।
জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়াামীলীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে আওয়ামীলীগের লোকজনই লড়ছেন। চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদিকে রামগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে কে কোন প্রতীক পেলেন :
সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু দোয়াত কলম, আবুল কাশেম চৌধুরী নৌকা, মহিউদ্দিন বকুল কাপ পিরিচ, ওয়াহিদুর রহমান আনারস প্রতীক পেয়েছেন।

রায়পুরে আওয়ামীলীগের অধ্যক্ষ মামুনুর রশিদ নৌকা, বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মটর সাইকেল প্রতীক। রামগঞ্জে মনির হোসেন চৌধুরী নৌকা, এনপিপি’র মো. সিরাজ মিয়া আম প্রতীক এবং রামগতিতে আব্দুল ওয়াহেদ নৌকা, শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ, মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা আনারস প্রতীক পেয়েছেন।

কমলনগরে নুরুল আমিন মাষ্টার নৌকা, মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি দোয়াত কলম, আব্দুর রাজ্জাক চৌধুরী ঘোড়া, নুরুল আমিন মটর সাইকেল, আব্দুর রহমান হেলিকপ্টার, মো. আহসান উল্লাহ আনারস, আনোয়ারুল হক কাপ পিরিচ প্রতীক বরাদ্দ পান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০