সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সালাহ্ উদ্দিন টিপু পেয়েছেন দোয়াত কলম মার্কা

নিজস্ব প্রতিবেদক :

যুব জাগরণের অহংকার, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু দোয়াত কলম প্রতীক পেয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আগামী ২৪ মার্চ লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা গেছে, সদর উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী।

অন্যদিকে দলের তৃণমূলের সিদ্ধান্তে এবং দলীয় নেতা-কর্মীদের আগ্রহে সদর উপজেলায় চেয়ারম্যান পদে পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করছেন সালাহ্ উদ্দিন টিপু।

সালাহ্ উদ্দিন টিপু জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহেরের মেজো ছেলে। এছাড়াও তিনি, রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি, জেলা শিল্পকলা একাডেমিসহ প্রায় অর্ধশত সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930