সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় বখাটে যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পরিবার। ভূক্তভোগী শিশুটিকে শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে দুপুরে সদর উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা এবং সে ওই ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়।

ভিকটিম স্থানীয় আইডিয়াল স্কুলের নার্সারীতে পড়ে। তার বাবা স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ৪বছর ধরে বাসা ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমীরের ওয়ার্কশপে কাজ করে আসছে ইমরান। ঘটনার দিন পাশের বাসার অন্য শিশুদের দিয়ে ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এ সময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন ভিকটিমের মা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।

এ ব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930