সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগতিতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আব্দুল মুকিত সোহেলও (৪২) গুরুত্বর আহত হন। শনিবার (০৯ মার্চ) সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ ও আহতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবুল বাশার চরআলগী ইউনিয়নের নুরুল হক হাফেজের ছেলে।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ জানায়,
স্থানীয় রামদয়াল বাজারের উত্তর পাশে একটি বিরোধীয় সম্পত্তি দখলে (নির্মাণ কাজের প্রস্তুতি) দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আসে স্থানীয় প্রভাবশালী রাসেলসহ ১০/১২ জন লোক। এ সময় ওই জমির মালিকানা দাবি করে তাদের বাধা দিলে আবুল বাশার ও তার ছেলেকে কিল ঘুষি ও পিটিয়ে গুরুত্বর আহত করে তারা। পরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আবুল বাশারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই সময়ে ভয়ে আবুল বাশার নামের একজন হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930