সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

আকাশবার্তা ডেস্ক :

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত শিক্ষার ভিত্তি’- এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে সাতদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ, সহকারী শিক্ষা কর্তকর্তা মোছাদ্দেক হোসেন, মাহবুবুর রহমান প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সপ্তাহে উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ জানান, কোমলমতি শিশু শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষা নিশ্চিত করতেই এ শিক্ষা সপ্তাহের আয়োজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সপ্তাহ চলবে আগামী বুধবার পর্যন্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930