সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পাগলবেশে অভিনেতা!

বিনোদন ডেস্ক :

চরিত্রের প্রয়োজনে কতরূপই না ধারণ করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। ময়লা জামা-কাপড় পরনে। জট পাকানো উসকো-খুসকো চুল। মুখে লম্বা ময়লাযুক্ত দাড়ি। বয়স বড়জোড় ত্রিশ হলেও বৃদ্ধই দেখায়। কারণ সে পাগল।

প্রথম দেখায় যে কেউ তাকে পাগল বলেই অভিহিত করবেন। আসলে তিনি পাগল নন। একজন অভিনেতা। প্রথমে চিনতে অসুবিধা হলেও পরে ঠিকই ধরতে পারবেন। তিনি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকের একটি চরিত্রে অভিনয়ের জন্য পাগলের এমন বেশে ধরেছেন তিনি। সাধারণ অপূর্ব ভদ্র, চাকুরে বা মধ্যবিত্ত পরিবারের পরিমাটি ছেলের চরিত্রে দেখা যায়। এমন পাগলের চরিত্রে প্রথম অভিনয় করছেন তিনি।

নাটকটির নাম নাম ‘প্রস্থান’। বিউ শুভ পরিচালনা করছেন নাটকটি। উত্তরায় হচ্ছে নাটকটির শুটিং। এতে অপূর্বের বিপরীতে অভিনয় করছেন মেহজাবিন। নাটকটির চিত্রনাট্য লিখেছেন রাজীব আহমেদ। শিগগিরই নাটকটি কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

এ বিষয়ে অপূর্ব গণমাধ্যমকে বলেন, চরিত্রটি আমার জন্য বেশ ইন্টারেস্টিং। গল্পের জন্যই এমন পাগলের বেশ। নিজেকে দেখে নিজেই অবাক হয়েছি। অন্যরকম এই চরিত্রে অভিনয় করে দারুন মজাও পেয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930