মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছেলের জন্য দোয়াত কলমে ভোট চাইলেন মা’

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছেলে এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর জন্য দোয়াত কলমে ভোট চাইলেন রত্নগর্ভা মা’ বেগম নাজমা তাহের। রোববার সকালে জেলার চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় এই ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় বেগম নাজমা তাহের বলেন, আমার ছেলে টিপুও তোমাদের মত ছাত্র ছিল। লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিল। ছাত্রজীবনে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। আমি তোমাদের মাধ্যমে তোমাদের অভিভাবকদের কাছে সালাহ্ উদ্দিন টিপুর জন্য দোয়াত কলমে একটি করে ভোট চাই’। এ সময় শিক্ষার্থীরা হাত তুলে বেগম নাজমা তাহেরের বক্তব্যের সমর্থন জানায়। বেগম নাজমা তাহের বলেন, ইনশাআল্লাহ আমার ছেলে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের যেসব সমস্যা আছে সেগুলো আমার মাধ্যমে আমি সমাধান করে দিব।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, গভর্নিং বডির সদস্য মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, অহিদ মিয়া, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন বেগম নাজমা তাদের।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ তৃতীয় দাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলাসহ জেলার ৫টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০