সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে চাচাকে জবাই করে হত্যার চেষ্টা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ঘরের সৌন্দর্য্য বাঁচানোর অজুহাতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে তার আপন ভাতিজা জাবেদ হোসেন (২১)। অভিযোগ রয়েছে, ছুরি দিয়ে বৃদ্ধ চাচাকে জবাই করার পর ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়। গত রোববার (১৭ মার্চ) বিকাল ৫টার দিকে সদর উপজেলার যাদৈয়া কমর উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, জামাল উদ্দিন যাদৈয়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও ইটভাটার একজন শ্রমিক। অভিযুক্ত জাবেদ হোসেন আহতের আপন ভাই জাফর আহম্মদের ছেলে ও একজন কাঠমেস্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকালে বৃদ্ধ জামাল উদ্দিন তার ঘরের সিঁড়ি নির্মাণের কাজ করছিলেন। জাবেদ হোসেন ওই কাজে বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে জামাল উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে তার আপন ভাতিজা জাবেদ। মুহুর্তের মধ্যে আবার একটি ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত জামাল উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930