সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভারতের কাছে হেরে সাফ গেমস থেকে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

ভারতকে যদি কেউ হারাতে পারে সেটা বাংলাদেশ- ম্যাচের আগে শিষ্যদের এ মন্ত্রেই উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন গোলাম রব্বানী ছোটন। কিন্তু মুখের মন্ত্র আর মাঠে সেটা বাস্তবায়ন যে ভিন্ন দুই বিষয় তা সাবিনা-মারিয়াদের হাড়েহাড়ে বুঝিয়ে দিল ভারতের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের অপরাজেয় থাকা সংখ্যাটা দশে টেনে নিয়ে উঠে গেছে ফাইনালেও।

বাংলাদেশের দুর্বল রক্ষণের ফাঁক-ফোকরগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে টানা পঞ্চমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে ভারত। গতবারের রানার্সআপদের বিপক্ষে সাফের টানা চার শিরোপাজয়ী দলটির জয় ৩-০ গোলের।

শুক্রবারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। বুধবারের (২০মার্চ) প্রথম ফাইনালে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের চতুর্থ সাফ ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে আগের নয় দেখায় কখনোই জয় না পাওয়ার ইতিহাস ভাঙতে চার ফরোয়ার্ডকে রঙ্গশালার ম্যাচে নামিয়েছিলেন বাংলাদেশ কোচ ছোটন। চোটের কারণে গ্রুপ পর্বে খেলতে না পারা ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারও ছিলেন মূল একাদশে। কিন্তু রক্ষণের দুর্বলতায় ম্যাচ শেষে সবকিছু হয়ে গেছে ম্লান।

ম্যাচের শুরুর প্রথম ১৫ মিনিট ভারতের মেয়েদের সঙ্গে পাল্লা দিয়েই খেলেছে বাংলাদেশ। কিন্তু ১৮ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে তা কাজে লাগিয়ে ভারত পিছিয়ে দেয় সাবিনা খাতুনদের।

প্রথম গোলে বাংলাদেশি ডিফেন্ডার আর গোলরক্ষক রুপনা চাকমার ভুল ছিল চোখে লাগার মতো। ২৩ মিনিটে ভারতের দ্বিতীয় গোলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাল-সবুজ রক্ষণের গলদগুলো। সমতা ফেরানোর নেশায় রক্ষণ ছেড়ে উপরে উঠে গিয়েছিলেন বাংলাদেশি খেলোয়াড়রা। সুযোগে পাল্টা আক্রমণে রুপনা চাকমাকে বোকা বানিয়ে বল জালে জড়ায় ভারত।

নেপাল ম্যাচে হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের সঠিকভাবে মার্কিং করতে না পারাকেই দোষ দিয়েছিলেন বাংলাদেশ কোচ ছোটন। সেই সমস্যা যে শোধরানো যায়নি ভারতের প্রতিটি আক্রমণেই তা চোখে পড়েছে। ৩৮ মিনিটে বাংলাদেশের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচে তৃতীয়বারের মতো গোল করে ভারত।

দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে বাংলাদেশের উপরে উঠে খেলার চেষ্টা থাকলেও সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে প্রথমার্ধেই। বারকয়েক আক্রমণে বাংলাদেশের প্রতিটা প্রচেষ্টা ছিল দুর্বল। বরং ম্যাচের অতিরিক্ত সময়ে আরেকটি গোল হজম করে একহালি ব্যবধানের হার নিয়েই এবারের সাফ মিশন শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930