মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ভিপি নুর

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।

শুক্রবার (২২মার্চ) বিকেল সাড়ে তিনটার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে বলে জানান নুর।

তিনি আরো বলেন, যেহেতু ডাকসু নির্বাচন হয়েছে ভিপি হিসেবে তিনি দায়িত্ব পালন করব, পাশাপাশি যেহেতু নির্বাচনের সুষ্ঠুতার নিয়ে অভিযোগ রয়েছে তাই তাদের সাথে একতা প্রকাশ করে পুনর্নির্বাচনের দাবিও থাকবে।

এর আগে বারবার শপথ নেয়ার প্রশ্ন বিভিন্নমুখী কথাবার্তা বলতে শুনা গেছে নুরকে। কখনো বলেছেন তিনি শপথ নেবেন না, কখনো বলেছেন শিক্ষার্থীরা চাইলে তিনি শপথ নিবেন এবং শিক্ষার্থীদের জন্যে কাজ করবেন।

সব জল্পনা ও বিতর্কের শেষে বরাবরের মত পুনর্নির্বাচনের দাবি রেখেই শপথ নেবেন বলে জানিয়েছেন নুরুল হক নুর।

আগামী ২৩ মার্চ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নব-নির্বাচিত ডাকসু নেতাদের নিয়ে কার্যকরী সভা হবে। এ সভায় ডাকসু নির্বাচনে নেতাদের সঙ্গে ভিপির দায়িত্ব গ্রহণ করবেন নুরুল হক নুর। সঙ্গে আখতারও তার পদে দায়িত্ব নেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০