সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এই কথা বলতে লজ্জা হয় : মঈন খান

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির নেতা আবদুল মঈন খান বলেছেন, এবারের তালিকায় বাংলাদেশ সুখী দেশের যে সিরিয়াল, সেই সিরিয়ালে আরও ১০ পজিশন নিচে নেমে গেছে। এই কথা বলতে লজ্জা হয়। অথচ সরকার দিনরাত চব্বিশ ঘণ্টা রেডিও-টেলিভিশনে বলছে, বাংলাদেশ নাকি বিশ্বের রোল মডেল। বাংলাদেশ যদি বিশ্বের রোল মডেল হয়ে থাকে তাহলে বিশ্বজুড়ে করা সুখী দেশের তালিকায় বাংলাদেশ কেন ১০ ধাপ পেছাল।

শুক্রবার (২২মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে দুই দিন আগে প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ এর প্রসঙ্গ টেনে এ প্রশ্ন রাখেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, মহিলা দলের পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, রোকেয়া চৌধুরী বেবী, রহিমা শিকদার, মমতাজ করিম, ফারজানা রুমা, বীনা চৌধুরী, রাশেদা জামাল বক্তব্য দেন।

উল্লেখ্য, বুধবার (২০মার্চ) বিশ্ব সুখ দিবস উপলক্ষে বিশ্বের সুখী দেশের এই তালিকা প্রকাশ করে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক। বিশ্বজুড়ে করা সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ বছর ১২৫। গতবছর বাংলাদেশ ছিল ১১৫ তম।

এ বিষেয় সরকারের উদ্দেশে মঈন খান বলেন, ‘‘তাহলে আমার প্রশ্ন- সরকার যে দিনরাত চব্বিশ ঘণ্টা রেডিও-টেলিভিশনে বলছে, বাংলাদেশ নাকি বিশ্বের রোল মডেল। বাংলাদেশ যদি বিশ্বের রোল মডেল হয়ে থাকে তাহলে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১০ ধাপ কেন নিচে গেল- সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে।”

দেশে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে অভিযোগ করে মঈন খান মানববন্ধনে বলেন, ‘‘আজকে প্রমাণিত হয়েছে, এই সরকার আপনাদের (গণমাধ্যম) ওপর ক্ষমতা প্রয়োগ করে, অলিখিত সেন্সরশিপ প্রয়োগ করে, অলিখিত বাকশালের ক্ষমতা প্রয়োগ করে আপনাদের স্বাধীনতা, আপনাদের স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছে।

‘‘এটা চিরদিন তারা (সরকার) করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রগামী মানুষ এর প্রতিবাদ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্র কায়েম করবে, সেই গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র, সেই গণতন্ত্র বাকশালী গণতন্ত্র নয়।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাগারে রাখা হয়েছে দাবি করে মঈন বলেন, “এদেশে সরকার প্রশাসনকে ব্যবহার করেছে, তারা পুলিশকে দখল করেছে, তারা র‌্যাবকে দখল করেছে। শুধু এটা নয়, তারা বিচার বিভাগকে দখল করে নিয়েছে। এদেশে ন্যায় বিচার নাই, এদেশে কর্তার ইচ্ছায় কর্ম।”

সরকার মেগা প্রজেক্টের নামে ‘মেগা দুর্নীতি’ করছে অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘দরিদ্র মানুষের রক্তের জল করা ট্যাক্সের হাজার-লক্ষ-কোটি টাকা লুটপাট করে বর্তমান সরকার মেগা প্রজেক্ট করছে। এতে কার লাভ করছে? সরকারের গুটি কয়েক পোষা মানুষের লাভ হবে, সাধারণ দরিদ্র মানুষের কিছু হয় নাই।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930