সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সারাদেশে ‘লিডার’-এর দাপট

বিনোদন ডেস্ক :

২০১৫ সালে ‘লিডার’ ছবির পোস্টার ও একটি গান রিলিজ দিয়ে হইচই ফেলে দেন নির্মাতা দিলশাদুল হক শিমুল। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লিডার’। তবে এবার নতুন কলেবরে আরো বেশি সংখ্যক হলে মুক্তি পেল ছবিটি।

‘লিডার’-এর এমন দাপটে উচ্ছ্বসিত স্বয়ং নির্মাতা। তিনি জানালেন, নভেম্বরে মুক্তি দিলেও তখন জাতীয় নির্বাচন নিয়ে তোরজোড় ছিলো। বেশি প্রেক্ষাগৃহ পায়নি ছবিটি। তবে আজ ছবিটি দেশের ১৬টি গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘স্টুডিও সিক্সথ সেন্স’-এর প্রযোজনায় ‘লিডার’।

শুক্রবার ছবি মুক্তির পর শিমুল জানান, এখন পর্যন্ত বেশ কয়েকটি হলের রিপোর্ট পেয়েছে, সবাই ভালোই বলছেন। সকালের শোতে এমনিতেই দর্শক সমাগম কম ঘটে। কিন্তু হলের রিপোর্ট কেউ এখনো মন্দ বলেন নি।

‘লিডার’ ছবি নিয়ে নির্মাতা আরো বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র। আশা করছি ছবিটি দর্শক বেশ ভালো ভাবেই গ্রহণ করবেন।

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ। ‘মাটির ময়না’ খ্যাত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে আলোচনায় আসেন দিলশাদুল হক শিমুল।

যে প্রেক্ষাগৃহগুলোতে চলছে ‘লিডার’: স্টার সিনেপ্লেক্স-ঢাকা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস- ঢাকা, রাজমনি-ঢাকা, পূরবী- ঢাকা, আনন্দ-ঢাকা, মুক্তি-ঢাকা, গীত-ঢাকা, সেনা অডিটোরিয়াম/ সৈনিক ক্লাব-ঢাকা ক্যান্টনমেন্ট, বর্ষা-গাজীপুর, রানীমহল-ডেমরা, গুলশান-নারায়নগন্জ, রজনীগন্ধা-চালা, পূর্বাশা-শান্তাহার, রাজিয়া-নাগড়পুর, কেয়া-টাঙ্গাইল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930