সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

উপজেলা পরিষদ নির্বাচন : লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার, দু’টিতে নৌকার বিজয়

আকাশবার্তা ডেস্ক :

তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে দুই উপজেলায় আওয়ামীলীগের নৌকা এবং তিন উপজেলা স্বতন্ত্র প্রাথীরা বিজয় লাভ করেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন, জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম। এতে রামগঞ্জ ও রায়পুরে নৌকা প্রতিকের বিজয় এবং সদর, কমলনগর ও রামগতি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা হন।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ হাজার ১০০ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন- দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রাথী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। তার নিকটতম আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ১০২ ভোট।

রায়পুর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬ হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৩৯ ভোট।

রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ হাজার ২৭০ ভোট পেয়ে বিজয় লাভ করেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন চৌধুরী। তার নিকটতম প্রার্থী আম প্রতীকে সিরাজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট।

কমলনগর উপজেলা নির্বাচনে ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজবাহ্ উদ্দিন বাপ্পী। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী মাষ্টার নুরুল আমিন পেয়েছেন ১২ হাজার ৪৬১ ভোট।

এদিকে রামগতি উপজেলা নির্বাচনে ২১ হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন কাপ পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রাথী শরাফত উদ্দিন আজাদ (সোহেল)। তার নিকতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াহেদ পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930