সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে ভোট পড়েছে ৪১.৪১ শতাংশ

আকাশবার্তা ডেস্ক :

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৪১ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।সর্বনিম্ন ভোট পড়েছে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৯ দশমিক ২৬ শতাংশ। আর সর্বোচ্চ ভোট পড়েছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় ৭২ দশমিক ৯১ শতাংশ।

এছাড়া আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ কমিশনে প্রেস ব্রিফিং করে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৪১ দশমিক ৪১ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপে এক কোটি ৮২ লাখ এক হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে ৭৫ লাখ ৩৬ হাজার ৯২৬ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ। এ ধাপে এক লাখ ৬৫ হাজার ৮৩৩টি ভোট বাতিল হয়েছে।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোট পড়েছিল ৪১ দশমিক ২৫ শতাংশ। সে হিসেবে দ্বিতীয় ধাপের চেয়ে সামান্য বেশি ভোট পড়েছে তৃতীয় ধাপে।

তৃতীয় ধাপে মোট ১১৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট শুরুর দুই ঘণ্টা পর বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

তৃতীয় ধাপের এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন ৮৩ জন। তাদের মধ্যে ৩১ জন জয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় পার্টি জিতেছে মাত্র একটি উপজেলায় (কিশোরগঞ্জের তাড়াইল) আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩৮ উপজেলায়।

এবার পাঁচ ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরই মধ্যে তৃতীয় ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930