সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

থেমে নেই সড়কে হত্যা, ঘাতকদের কঠোর শাস্তি কাম্য

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষার্থীদের চলমান আন্দোলন, শৃঙ্খলা সপ্তাহ, সচেতনতা সপ্তাহ ইত্যাদি নামে ট্রাফিক পুলিশের আয়োজন কোনো কিছুই সড়কে শৃঙ্খলা আনতে পারছে না। লাইসেন্সবিহীন বেপরোয়া চালকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ফিটনেসবিহীন যানবাহন। যানবাহনের চালক ও মালিকরা যেন আইন অমান্য করার প্রতিযোগিতায় লিপ্ত। প্রচলিত আইনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। ফল যা ঘটার তা-ই ঘটছে।

প্রতিদিন রাজপথে ঝরছে তরতাজা প্রাণ। নিছকই দুর্ঘটনা নয়, সড়কে পরিকল্পিত হত্যাকা্ল ঘটানো হচ্ছে প্রতিদিন। দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলোর পরিবারের সদস্যদের কান্না, সাধারণ মানুষের প্রতিবাদ, কোনো কিছুই চালক-মালিকদের স্পর্শ করছে না। অথবা এটাও ধরে নেওয়া যায় বাসের মালিক কিংবা চালকদের মানবিক কোনো অনুভূতিই নেই। আর সে কারণেই প্রতিদিন আরো ভয়ঙ্কর ও বেপরোয়া হয়ে উঠছে সড়কের যন্ত্রদানব।

ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। ঘটনার পর বাস নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে গেলেও পরে তাদের আটক করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর বাসচাপায় নিহত হয়েছে দুই কলেজছাত্র।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উল্টো পথে আসা বাস এক স্কুলছাত্রকে হত্যা করেছে। চট্টগ্রামে লরিচাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। রাজধানীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন। ঢাকা-আরিচা মহাসড়কে বাসে ওঠার সময় আরেক বাসের চাপায় একজন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা রোধে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তার পরও কমছে না সড়ক দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর মিছিল।

সড়কে হত্যা বন্ধ করতে আর কী করা যেতে পারে? পুলিশ মনে করে ছোট গাড়ি বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বাড়ছে। তাহলে বড় গাড়ি নামাতে হবে রাস্তায়। বিশেষজ্ঞরা মনে করছেন, বিভিন্ন সময়ে করা সুপারিশগুলোর পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। ঢাকা শহরের জন্য রুট ফ্রাঞ্চাইজি করা খুব জরুরি বলেও তারা মনে করেন। মৃত্যু না বলে এসব ঘটনাকে পরিকল্পিত হত্যাকা্ল বলা যেতে পারে।

একজন যানবাহন মালিক যখন তার ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাচ্ছে তখন তো ধরেই নেওয়া যায়, সে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামিয়েছে। সুতরাং এই যানবাহন দুর্ঘটনায় পড়লে তার দায় সংশ্লিষ্ট মালিককেই নিতে হবে। অন্যদিকে যখন কোনো লাইসেন্সবিহীন চালকের হাতে যানবাহনের চাবি দেওয়া হয় তখনো সংশ্লিষ্ট মালিক ও চালকই দুর্ঘটনার জন্য দায়ী থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যথোপযুক্ত শাস্তির উদাহরণ তৈরি করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930