সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে শ্রদ্ধা-ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি করা হয়। এরপর প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহমিদা মুস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ প্রমুখ।

এরআগে শহরের বাগবাড়িস্থ গণকবর প্রাঙ্গনে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এদিকে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজন রয়েছে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930