সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সালমার কণ্ঠে ‘বাংলাদেশ’ বন্দনা

বিনোদন ডেস্ক :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ’ শিরোনামের দেশাত্মবোধক গান ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গানটিতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন নাদিম।

জন্ম আমার এদেশে মরণও যেন এখানে হয়/এই বাংলার বুকেই আমি থাকতে চাই সব সময়/সংকটে সংগ্রামে আগলে রবো প্রতিক্ষণে/লাখো শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশ/বাংলাদেশ বাংলাদেশ আমি গর্বিত তোমার জন্য/ বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর বুকে তুমি অন্যন্য- এমন কথার গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সঙ্গীতায়োজন করেছেন নাদিম। দেশের বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যায়নে নির্মিত হয়েছে গান ভিডিওটি। এটি নির্মাণ করেছেন রিয়াজ আহমেদ। ভিডিওতে আছেন সালমা ও নাদিম।

এ গান প্রসঙ্গে সালমা বলেন, দেশপ্রেমের চেতনা থেকে দেশের গানটি করেছি। শিল্পী হিসেবে দেশের গান করা আমার দায়িত্ব। এছাড়া দেশের গানের প্রতি আমার দারুণ দুর্বলতা রয়েছে। কারণ দেশের গান মানুষের মনে সহজে দেশপ্রেম জাগাতে পারে। আশা করছি ‘বাংলাদেশ’ গানটিও সবার ভালো লাগবে। চেষ্টা করবো, আগামীতেও ভালো কিছু দেশের গান করার। গত সোমবার রাতে সালমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930