সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চিকিৎসাসেবা

আকাশবার্তা ডেস্ক :

মেঘনা উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুরে চক্ষু ও ডায়াবেটিস রোগ চিকিৎসা শিবিরে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিনব্যাপী সদর উপজেলার টুমচর গ্রামে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইষ্ট, লক্ষ্মীপুর সেন্ট্রাল ও আনোয়ারা মনছুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন রোগী বাছাই করা হয়েছে। যাদেরকে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখে লেঞ্চ সংযোজন করা হবে বলে জানান আয়োজকরা।

চিকিৎসা সেবায় ছিলেন, ডা. এ কে সফিক উদ্দিন আহমদ, ডা. মো. হানিফুর রহমান, মো. সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, মো. আবু জাফর, রাজু আহমদ প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930