সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আরও ৩ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

আকাশবার্তা ডেস্ক :

সরকারি দলের আরও তিন জন এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে শনিবার (৩০ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি তাদের কাছে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ মার্চ)-এর মধ্যে যে তিন সংসদ সদস্যকে এলাকা ছাড়তে বলা হয়েছে তারা হলেন – ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রনজিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

এর আগে, ২০ জন সংসদ সদস্যকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়াও সংসদ সদস্যরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সেই ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান ও প্রচারে অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।

উপজেলা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এমপিরা এই নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। তবে কোনো এমপি কোনো উপজেলার ভোটার হলে কেবলমাত্র ভোট দেয়ার জন্য তিনি ভোটকেন্দ্রে যেতে পারবেন।

এবারের উপজেলা নির্বাচনে সাংসদেরা যাতে আচরণবিধি মেনে চলেন সে বিষয়ে সাংসদদের অবহিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি লেখেন।

তা সত্ত্বেও সংসদ সদস্যদের অনেকে আচরণবিধি মানেননি। প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপ পর্যন্ত ইসি ২০ জনের মতো এমপিকে সতর্ক করে এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930