মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমিশার বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রযোজক অজয় কুমার সিং ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি আদালতে তার বিরুদ্ধে আড়াই কোটি রুপির প্রতারণার মামলা দায়ের করেছেন।

অজয় আদালতে অভিযোগ করেছেন, ‘দেশি ম্যাজিক’ নামের একটি সিনেমা নির্মাণের কথা বলে আমিশা ও তার পার্টনার কুনাল গুমের অজয়ের কাছ থেকে আড়াই কোটি রুপি নিয়েছেন। সুদসহ ওই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তারা। তাদের দু’জনের পক্ষ থেকে অজয়কে তিন কোটি রুপির একটি চেক দেওয়া হয়। তবে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে অর্থ ফেরত দেওয়া হবে না বলে তারা অজয়কে বলেন।

তিনি আরও জানান, মেহুল আঠারের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ খান, রাবি কৃষ্ণা, সাহিল শ্রফ ও রানধীর কাপুরের অভিনয় করার কথা ছিল। ২০১৩ সালে সিনেমাটি ঘোষণা এলেও এখন পর্যন্ত এটি আলোর মুখ দেখেনি।

বিষয়টি পুলিশ তদন্ত করছে। এই নিয়ে এখনো আমিশা প্যাটেলের কোনো মতামত পাওয়া যায়নি।

ঋত্বিক রোশনের বিপরীতে ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আমিশার অভিষেক ঘটে। প্রথম সিনেমা সুপারহিট হলেও পরে আর নিজের শক্ত অবস্থান তৈরি করতে ব্যর্থ হন এই অভিনেত্রী। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাইয়াজি সুপারহিট’ বক্স অফিসে ফ্লপ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০