মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজনীতি যেন অপরাজনীতির কবলে না পড়ে : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

সভায় শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতি করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য- শিক্ষা, গবেষণা ও উচ্চতর জ্ঞানার্জনের পরিবেশ যাতে কোনভাবে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে।

ডা. দীপু মনি বলেন, আমরা রাজনীতি করি। এটা সমাজের বাইরের কোনো বিষয় নয়। সমাজের প্রতিটি কাজ, বলতে গেলে সবকিছুই রাজনীতির মধ্যে। কাজেই রাজনীতির বাইরে কিছু নেই। কিন্তু সেই রাজনীতিটা হতে হবে গঠণমূলক। হতে হবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। সেটি যেন কখনই কোনো অপরাজনীতির কবলে না পড়ে।

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও সিভাসু উপাচার্য

সিভাসুর শিক্ষাকার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, সিভাসু পৃথিবীর অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা কর্ম বিনিময় করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার শিক্ষার্থীরা এখানে এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়তে আসছে। সিভাসু’র শিক্ষার্থীরাও সেখানে পড়তে যাচ্ছে। এসব কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, যে অপরাজনীতি ও অপসংস্কৃতিকে আমরা বাংলাদেশ থেকে  বিদায় দিয়েছি- তা যেন কোনোভাবে ছাত্রছাত্রীদের মধ্যে আবারও দানা না বাঁধে। এজন্য সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ চর্চার বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

তিনি বলেন, সিভাসু সারা বিশ্বে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রাণীসম্পদ ও কৃষির বিকাশে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছাড়া একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এখানে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সচেষ্ট থাকতে হবে।  

এর আগে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অ্যানাটমি মিউজিয়াম ও ফিশ মিউজিয়াম এবং ল্যাবরেটরি পরিদর্শন করে সিভাসুর শিক্ষা ও গবেষণা উপযোগী পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০