সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিয়ের আগেই মা হচ্ছেন বলিউড অভিনেত্রী এমি জ্যাকসন!

এক্সক্লুসিভ ডেস্ক :

এমি জ্যাকসন।বলিউডে তেমনভাবে নজর কাড়তে পারেননি। তবে দক্ষিণী চলচ্চিত্রে সফল তিনি। সেখানে একের পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এর পাশাপাশি হট ও আবেদনময়ী হয়ে দর্শকদের সামনে হাজির হয়ে নেটদুনিয়ায় প্রায় ঝড় তোলেন তিনি। এবার ব্যক্তিগত জীবনের খুশির খবর দিলেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমে খবর, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে প্রেগন্যান্সির খবর দিয়েছেন এমি। সেখানে তিনি লিখেছেন,‘‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে। আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি। প্রকৃত এবং সৎ ভালোবাসা। আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না।’’

এ বছরের ১ জানুয়ারি হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে বাগদান সারেন এমি জ্যাকসন। পেশায় ব্যবসায়ী জর্জ। অন্য একটি ছবিতে এমি ও জর্জকে চুমু খেতে দেখা গেছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “বিশ্বের সবচেয়ে সুখী নারী বানানোর জন্য ধন্যবাদ। নতুন বছর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হল।”

প্রসঙ্গত, ২০২০ সালে গ্রিসে এলাহিভাবে জর্জকে বিয়ে করতে চলেছেন এমি। তার আগেই নিজের প্রেগন্যান্সির খবর এভাবে দেওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930