সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সূবর্ণচরে ফের গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩১ মার্চ) রাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

এর আগে একই উপজেলায় গত ৩০ ডিসেম্বর রাতে ভোটের জেরে চার সন্তানের এক জননী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনার ঠিক তিন মাসের ব্যবধানে আবারো আরেক ভোটের রাতে একই ঘটনা ঘটলো। 

ঘটনার পর রোববার রাত ১টার দিকে ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে এ মুহূর্তে তিনি ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930