সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত নিয়ন্ত্রণসহ ৩টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নসহ বাজারের অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে ৩টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিগুলো হচ্ছে- ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ও আবর্জনা অপসারণ, গাড়ি পার্কিং ও যানজট নিরসন, নিরাপত্তা প্রহরী পরিচালনা ও বাজার উন্নয়নে ব্যবসায়ীদের থেকে ফি’ কালেকশন সংক্রান্ত ৩টি মনিটরিং উপ-কমিটি গঠন। পৃথক এসব কমিটিতে একজন পুলিশ অফিসারসহ সর্বোচ্চ ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে।

সোমবার (০১ এপ্রিল) বিকালে চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়। চন্দ্রগঞ্জ বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

বাজারের সমস্যা ও সমাধান নিয়ে সার্বিক আলোচনা করেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, মো. দেলোয়ার হোসেন, বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার, কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার, দীপক দেবনাথ, সংকর দেবনাথ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- বাজারের যুগিহাটা সেড, মাছ-তরকারি দোকানের সেডসহ সরকারি সেডগুলো অবৈধ দখলমুক্ত করে সেখানে নির্ধারিত ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি অনিয়ন্ত্রিত ফুটপাতের ব্যবসায়ীদের শৃঙ্খলায় ফেরানো, ফুটপাতের দখল নিয়ে চাঁদাবাজি প্রতিরোধসহ মূল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জোর দাবি জানান ব্যবসায়ীরা।

সভায় চন্দ্রগঞ্জ বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930