মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান পেলে

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আর্থ কাপ’ নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন কিংবদন্তী ফুটবলার পেলে। আর এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তিনি।

পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন পেলে। ২৬ মার্চ নিজের ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে পাঠানো এক চিঠি ও ভিডিও বার্তায়, জলবায়ু সঙ্কট মোকাবেলায় বিশ্বনেতাদের এক করার পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পেলে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে চান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। সে লক্ষ্যে ‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছেন। আর এই টুর্নামেন্ট আয়োজনে পাশে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

‘পেলে আর্থ কাপ’ নামে এই টুর্নামেন্ট বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি ফুটবলপ্রেমীকে এক করবে বলে আশা পেলের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০