মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে বেতন বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের মাসিক বেতন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তাদের স্লোগান ছিল ‘শিক্ষা নিয়ে ব্যবসা নয়, শিক্ষা কোনো পণ্য নয়’। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট কেবিনেটের নির্বাচিত সভাপতি হাসানুর রহমান ইমন, সাধারণ সম্পাদক ইউনুস নবী শান্ত, সদস্য মামুনুর রশিদ, ওমর ফারুক হৃদয়, মেহেরাব হোসেন, সানজিদা সুলতানা, ফাহাদ হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ- পদশূন্য রেখে খন্ডকালীন শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের মাসিক বেতন বৃদ্ধি করে বিদ্যালয়কে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। প্রধান শিক্ষকসহ অধিকাংশ শিক্ষকই বিদ্যালয়ে প্রাইভেট পড়ান। তারা ক্লাসে ঠিক মতো পাঠদান করেন না। তাছাড়া উপবৃত্তির টাকা, বই ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে গরীব শিক্ষার্থীদের বঞ্চিত করে নিজেদের স্বার্থ রক্ষা করছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা। এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন চৌধুরী। তবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি ও প্রতিবাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০