সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শবে বরাতের তারিখ জানা যাবে ১৭ এপ্রিল

ইসলাম ডেস্ক :

পবিত্র শবে বরাতের তারিখ এখনও নির্ধারণ হয়নি। তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যের এই কমিটি ১৭ এপ্রিলের মধ্যে বিভ্রান্তি নিরসনে সিদ্ধান্ত দেবে।তার আগ পর্যন্ত শবে বরাতের তারিখ নিয়ে বর্তমান সিদ্ধান্তই বলবৎ থাকবে। শনিবার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

গত শনিবার সন্ধ্যার পর ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আগামী ২১ এপ্রিল রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত হয়।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেছিলেন, এদিন সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে। শবে বরাতে ছুটি থাকায় ওই সিদ্ধান্ত ধরে চলমান এইচএসসি পরীক্ষার র্সূচিতেও পরিবর্তন আনা হয়।

এদিকে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং তা প্রশাসনকে জানানো হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

এরপর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বিশেষ সভায় বসে। ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে মজলিসু রুইয়াতিল হিলালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভা শেষে চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ বলেন, চাঁদ দেখা কমিটিতে আলেম, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা রয়েছেন। তাদের মতামতের ভিত্তিতেই তারিখ ঘোষণা করা হয়েছিল।

“কিন্তু আমাদের শবে বরাতের তারিখ ঘোষণার একদিন পর তারা আপত্তি জানিয়েছে। তাদের উদ্দেশ্য আমাদের কাছে সৎ মনে হয়নি। তারপরও কোনো ধরনের বিভ্রান্তি যেন না থাকে সেজন্য তাদেরকে নিয়ে বৈঠক করলাম।”

বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মাওলানা আব্দুল মালেককে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদদ্যরা হলেন, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা দেলোয়ার, মুফতি ফয়জুল্লাহ, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান, মুফতি ইয়াহইয়া।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “এই কমিটি তাদের (আপত্তিকারী) সঙ্গে কথা বলে ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু ওই সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত জাতীয় চাঁদ কমিটির বর্তমান সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানন তিনি।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930