সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বৈশাখে ঢাকা মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক :

বাংলার যেকোনো বিশেষ দিবস মানেই নগর বাউলের উপস্থিতি অনিবার্য! রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এদিনও হবে না তার ব্যতিক্রম। উৎসব মুখর এই দিনে ঢাকার একাধিক জায়গায় সুরে কণ্ঠে মাতাবেন জেমস।এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়্যাত ঠাকুর রবিন।

গত কয়েক দশক ধরেই স্টেজ মাতিয়ে বেড়াচ্ছেন জেমস। বিশেষ করে ওপেন স্টেজে লাইভ অনুষ্ঠানগুলোতে এখনো তিনি তুলনাহীন। তার নামে এখনো অজস্র তরুণ যুবা নিজেদের হারিয়ে ফেলেন। গানের জেমস যেন এক মুগ্ধতার নাম। আর এই মুগ্ধতা ছড়িয়ে দিতে পয়লা বৈশাখে তিনি উপস্থিত থাকবেন অন্তত দুটি কনসার্টে।

এদিন রমনার বটমূলে সকাল থেকে শুরু হওয়া কনসার্টে গাইবেন জেমস। রবিন ঠাকুর জানান, রমনায় এই প্রোগ্রামটিতে জেমস ভাইয়ের মঞ্চে উঠার কথা দুপুর আড়াইটায়। এছাড়া বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরেও গাওয়ার কথা রয়েছে জেমসের। তবে এই কনসার্টটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে জানান রবিন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের কনসার্টটি এখনো নিশ্চিত নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930