সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দুইঘন্টার শীলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আকাশবার্তা ডেস্ক :

দুইঘন্টা টানা শীলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শনিবার দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ ও পার্শ্ববর্তী নোয়াখালীর বিভিন্ন স্থানে এ শীলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। তবে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলার কোথাও শীলাবৃষ্টির খবর পাওয়া যায়নি।

কৃষকরা জানান, শীলবৃষ্টির কারণে আম, ইরিধান, তরমুজ এবং সয়াবিনের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এবার আম গাছে ব্যাপক মুকুল আসে। এরই মধ্যে অধিকাংশ গাছে আম আসতে শুরু করেছে। কিন্তু আজকে টানা শীলবৃষ্টির কারণে অংকুরেই আমগুলো ঝরে গেছে। পাশাপাশি আবাদকৃত ইরিধানের ফসল তোলার সময় হয়েছে। কিন্তু শীলবৃষ্টির কারণে অধিকাংশ ক্ষেতে ধান ঝরে যায়। এতে কাঙ্খিত ফসল না হওয়ার সম্ভাবনাই বেশি।

কুশাখালীর কৃষক আবু ইউছুফ ও চন্দ্রগঞ্জ এলাকার কৃষক ছাদেক উল্যাহ বলেন, আমাদের বয়সে এরকম শীলবৃষ্টি আর হয়নি। তারা তাদের আবাদকৃত ফসলের ব্যাপক ক্ষতির কথা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930