মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সবার জীবন শুভ হোক, সমৃদ্ধ হোক : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ এপ্রিল) সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দেশবাসী ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, সবার জীবন শুভ হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। নববর্ষে এই কামনা করি।

তিনি বলেন, তার সরকারের লক্ষ্য জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলা। যে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে গড়ে উঠবে সুখী-সমৃদ্ধশীল বাংলাদেশ।

আর এজন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মীদের চাওয়া-পাওয়া ভুলে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

এছাড়া ভোট দিয়ে সরকার গঠন করতে সুযোগ দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নতুন এই বছরে জাতির পিতার জন্মশত বার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ।

আগামীতে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সামরিক-বেসামরিক আমলা, বিচারপতি, কূটনীতিক, দলীয় নেতাকর্মীসহ বিপুল পরিমাণ সাধারণ মানুষ অংশ নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০