সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আযোজনে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মাই টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেন মাই টিভি প্রতিনিধি মো. আলী হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহা. জোবায়েদ আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোহা. আব্দুল কুদ্দুছ।

এছাড়াও উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার ও বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম বিত্তসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930