সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি স্মরণে শর্টবার ফুটবল টুর্ণামেন্ট সোমবার (১৫ এপ্রিল) বিকালে উদ্বোধন করা হয়েছে। জেলার চন্দ্রগঞ্জ ইউপির শেখপুর গ্রামে আল হাবিব মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু। খেলা উদ্বোধন করেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদের জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন জাহাঙ্গীর।

স্থানীয় সমাজসেবক প্রফেসর আলতু মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।

নক আউট পর্বের শর্টবার ফুটবল টুর্ণামেন্টের এ খেলায় ২৪টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জোনাকী কাউন্টার একাদশ বনাম পর্শীবান্ধব একাদশ। উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে জোনাকী কাউন্টার একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930