মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

রাতে ফেসবুক বন্ধ রাখার দাবি রওশন এরশাদের

আকাশবার্তা ডেস্ক :

রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রওশন এরশাদ এই দাবি জানান।

জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এমএ মান্নান, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র সমাজের সাবেক নেতা শামীম আহমেদ রিজভী, মাখন সরকার, মাহতাব হোসেন লিয়ন, মোখলেসুর রহমান বস্তু।

রওশন এরশাদ বলেন, সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি চাকরীর বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সমাজকে আরো শক্তিশালী করতে হবে। রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতেও তিনি ছাত্র সমাজের প্রতি আহবান জানান।

রওশন এরশাদ বলেন, তরুণ ছাত্র সমাজ রাত জেগে ফেসবুক ব্যবহার করায় লেখাপড়া ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিভিন্ন পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও তাদের বেশির ভাগই বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ করে দরখাস্ত লিখতে পারে না। দক্ষ ও শিক্ষিত জনবলের অভাবে দেশের ভালো চাকরির একটা বিরাট অংশ বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে জানিয়ে ছাত্রসমাজকে লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান রওশন এরশাদ।

বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ বলেন, ‘এই ফেসবুক দেখা আমি বন্ধ করার চেষ্টা করতেছি, রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত। কারণ তোমার বাবা-মা তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে।

তো বাবা-মার ইচ্ছাটা তোমরা পূরণ করবে না? বলো। আর তুমি যদি না করো, তুমি তো ধ্বংসের দিকে চলে যাচ্ছ। তুমি যে ফেসবুক দেখতেছ, সারা রাত ঘুমাচ্ছ না, তোমার শরীরও খারাপ হচ্ছে, তোমার লেখাপড়াও নষ্ট হচ্ছে।’

ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্রসমাজকে আরও শক্তিশালী করতে হবে। সবাইকে মানবিক গুনাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে। সিলেবাসের বাইরেও পড়াশোনা করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০