সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সিরাজদিখানে মদ তৈরির কারখানার সন্ধান, আটক ২

আকাশবার্তা ডেস্ক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নকল বিদেশী মদ তৈরীর মিনি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে ১৮ বোতল মদ ও মদ তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান এর নেতৃতে অভিযান চালানো হয়। টানা আড়াই ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজ সংলগ্ন মোল্লা বাড়ি থেকে বাবু (২৬) ভুলু (২৪) দুই সহোদরকে আটক করে র‌্যাব-১১। তারা দুজন উপজেলার হিরনী খিলগাও গ্রামের নুরু মিয়ার ছেলে। তারা ঐ বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে একাজ করে আসছে।

পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক সপ্তাহ ধরে তারা নজর দারি করছেন। মঙ্গলবার অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী বোতলে তৈরী মদ, মদ তৈরীতে বিভিন্ন সরঞ্জাম ও একটি অটো বাইক আটক করেছে। তারা দুজন নিজেরাই মদ তৈরি করে এবং বিক্রি করে। সি.জি.সি (১) মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ র‌্যাব ১১ এই অভিযান চালায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930