রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নোয়াখালীর বেদে পল্লিতে ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বেদেপল্লিতে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ইয়াবা ব্যবসায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

আহতরা হলেন- শাহেলা বেগম (২৬), মো. সোহাগ (৩২), মো. মামুন (২৪) ও সাহাব উদ্দিন (১৮)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মো. সাইফুল ইসলামসহ অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ জানান, বেদেপল্লির জায়গীর সরদার ও তার ভাই হোসাইন দীর্ঘদিন ধরে বেদেপল্লিতে টেকনাফ থেকে ইয়াবা এনে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে বেদেপল্লির সোহাগসহ কয়েকজন বাধা দিলে ইয়াবা ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার দুপুরে ইয়াবা ব্যবসায়ী হোসাইন সোহাগের ঘরে ঢুকে ইয়াবা বিক্রি করতে গেলে সোহাগ ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এ সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে জায়গীর সরদারের নেতৃত্ব তার বোনজামাই বাবলু, নাঈম, রাজন ও আক্তারসহ ৮/১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহাগের ঘরে হামলা এবং ভাঙচুর করে।

এ সময় হামলাকারীরা শাহেলা বেগম, সোহাগ, মামুন, সাহাব উদ্দিন ও সাইফুলসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০