বুধবার ১০ই জুন, ২০২৬ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

রোজায় পণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দফতর থেকেও বাজার মনিটরিং চলছে। কাজেই আশা করছি, রমজানে বাজার স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের দাম বাড়বে না।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে চাল ব্যবসায়ীদের সংগঠন-অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রশিদ (মিনিকেট রশিদ) ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না ‘সবকিছুর পর্যাপ্ত মজুত আছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে কোনো পণ্যের দাম বৃদ্ধি পাবে না এবং সরবরাহে ঘাটতি থাকবে না। চাহিদার তুলনার অনেক বেশি পণ্য মজুত রয়েছে। রাস্তায় যেন পণ্য পরিবহনের ট্রাকে চাঁদাবাজি না হয়, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে চাল রফতানির প্রস্তাব দেয় চাল ব্যবসায়ীদের সংগঠনটি। তাদের পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশে চাহিদার অতিরিক্ত চাল উদ্বৃত্ত রয়েছে। রফতানি করা না গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মুহূর্তে চাল রফতানির অনুমতি প্রয়োজন।

এমন প্রস্তাবের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দাবি শুনেছি। এগুলো পরীক্ষা- নিরীক্ষা করে দেখবো। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানবো, আসলেই চাল উদ্বৃত্ত রয়েছে কিনা। তারা যে তথ্য দিয়েছে তা সঠিক কিনা। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সকল পণ্যের দাম গত বছরের তুলনায় কম রয়েছে। তবে চিনির উৎপাদন খরচ বাড়ায় কেজিতে এক টাকা দাম বেড়েছে। এছাড়া ছোলা, চাল, ডাল, তেল ও আলুর দাম স্বাভাবিক রয়েছে। আলু আমাদের উৎবৃত্ত রয়েছে। যা রফতানি করা যায় কিন্তু চাহিদা না থাকায় করা যাচ্ছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০